মিস ইউ মা।

মা, মাগো আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে, প্লিজ। আসার সময় তোমাকে ঠিক মত জড়িয়েও ধরিনি পাছে তুমি আমার বুকের ভেতরের হাহাকারটা টের পেয়ে যাও। তোমার সামনে কাদিও নি, তোমার মন খারাপ হবে ভেবে। জানি মা এখনও তুমি মন খারাপ করে আছো, কিন্তু হয়ত এই ভেবে শান্তি পাচ্ছ যে তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, নিজের সংসারে হাসি মুখে ফেরত গেছে।
না মা তোমার মেয়ে এখনো এত বড় হয়নি যে তোমাকে ফেলে আসবে অথচ চোখের পানি ফেলবে না। না মা, আমি লৌহমানবী নই, আমিও কাঁদি নীরবে চিৎকার করে কাঁদি আমার চার দেয়ালের মাঝে।আসার সময় তোমার সাথে অনেক দুষ্টামি করেছি তোমাকে হাসানোর জন্য। তুমি হেসেছোও, আমার দুষ্টামি স্বার্থক। তোমার হাসি মুখটা দেখে আস্তে চেয়েছিলাম, কারন এটাই আমার সম্বল। চোখ বন্ধ করলে যেন তোমার হাসি মুখটা দেখতে পাই। আবার তোমাকে কবে দেখবো তা তো জানি না, তবে তুমি হাসি মুখে সব সময় আমার সাথেই থাকবে।আসার সময় তোমাকে ঠিকই স্বান্তনা দিয়ে এসেছি যে মন খারাপ করো না, কথা হবে প্রতিদিন, দেখা হবে স্কাইপে তাহলে আমি আর দূরে কোথায় যাচ্ছি!!! কিন্তু আমি ঠিকই তোমার মনের কথা বুঝতে পেরেছি যে তুমি বলছো চাইলেই তুমি আমাকে ছুতে পারবে না, চাইলেই আমাকে জড়িয়ে ধরতে পারবে না। আর আমিও জানি মা চাইলেও আমি তোমার গা’এর ঘ্রাণ নিতে পারবো না। চাইলেও তোমার আদর নিতে পারবো না।তোমাকে অনেক অনেক অনেক বেশি মিস করছি।তোমাকে অনেক ভালবাসি।

This entry was posted in চিঠি. Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান